ঢাকা ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের

উখিয়ায় প্রকাশ্যে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

কক্সবাজারের উখিয়ায় গলায় ছু’রি চালিয়ে নিজের আত্মহননের চেষ্টা করেছেন এক যুবক।

রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পালংখালী বাজারে প্রকাশ্যে এই ঘটনা ঘটিয়েছেন পালংখালী ইউপির ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোহাম্মদ বাদশার পুত্র মোহাম্মদ ফয়সাল (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি চায়ের দোকান থেকে ছুরি নিয়ে হঠাৎ করে নিজেকে নিজে ফয়সাল আঘাত করে মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় পার্শ্ববর্তী গয়ালমারা এলাকায় একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থার হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য (৮ নং ওয়ার্ড) ফয়েজুল ইসলাম জানিয়েছেন, কণ্ঠনালিতে আঘাতপ্রাপ্ত ঐ যুবকের অবস্থা আশংকাজনক এবং উন্নত চিকিৎসার জন্য এম্বুল্যান্স যোগে তাকে অন্য একটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে ফয়সাল মান-অভিমান থেকেই এমন কান্ড ঘটিয়েছেন তবে এবিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া না গেলেও হাসপাতালে তার পাশে থাকা এক বন্ধুর বরাতে জানা গেছে, ” মৃদুস্বরে সে বলছিলো – ফয়সাল বেঈমান না।”

এ ঘটনার প্রাথমিক সুরাতহাল শেষে উখিয়ার থানার আওতাধীন বালুখালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, কেন এই ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত চলমান এবং বর্তমানে ঐ যুবকের চিকিৎসা চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

উখিয়ায় প্রকাশ্যে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ০১:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫