ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

চকরিয়ার বদরখালী থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী

চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে মো. মোস্তাফিজুর রহমান (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বদরখালী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত মো. মোস্তাফিজুর রহমান বদরখালী ইউনিয়নের বাসিন্দা এবং মৃত হামিদুর রহমানের ছেলে। এলাকায় দীর্ঘদিন ধরে সে মাদকের ব্যবসা করে আসছে বলে জানা গেছে।

রোববার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বদরখালী বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মোস্তাফিজুর রহমানের কাছ থেকে আট বোতল দেশি মদ (কেরু) এবং ৪৯ বোতল বিদেশি বিয়ার (হান্টার) উদ্ধার করা হয় বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার মোস্তাফিজুর রহমানকে উদ্ধারকৃত মাদকসহ সোমবার সকালে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানো হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

চকরিয়ার বদরখালী থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী

আপডেট সময় : ০৪:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬