ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ৭ শতাধিক এআই ক্যামেরা হ্নীলার নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড : ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার অর্থদণ্ড শহরে বন্দুকসহ গ্রেফতার ২ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্বামী ঢাকায় গ্রেফতার নতুন বাহারছড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্কান্দার মির্জা আর নেই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, ঠিক করবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার – এমপি লুৎফুর রহমান কাজল পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৪টি গরু ও বসতঘর পুড়ে ছাই অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী বিদ্যুৎবিহীন উখিয়া-টেকনাফ, স্বাভাবিক হতে লাগবে ৭ ঘন্টা রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

চকরিয়ার খুটাখালী ছড়াখাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকার ছড়াখালের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি  উদ্ধার করে চকরিয়া থানার এসআই সোহরাব সাকিব, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজের নেতৃত্বে পুলিশের একটি টিম। এসময় খুটাখালী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের মহাসড়কের ব্রীজের পশ্চিম পাশে ছড়াখালের পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।

পরে ঘটনাটি চকরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  এসময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল সিমসহ আলমত হিসেবে পাওয়া গেছে এবং পরনে শীতের জ্যাকেট ও জিন্স প্যান্ট ছিল। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,কেউ যুবকের মরদেহ ছড়ার পানিতে ফেলে দিয়ে গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’

চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

আপডেট সময় : ১০:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬