ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের দুই বাসা থেকে উদ্ধার ৩ স্কুলছাত্রী বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান পেশকার পাড়ার মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আর নেই, বাদ আছর জানাজা আজ বিশ্ব হাত ধোয়া দিবস শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান

ভোট যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে: সিইসি

ওসমান হাদির ঘটনায় জনমনে একটু ভয় ঢুকেছে। তবে নির্বাচনি পরিবেশ পরিপূর্ণভাবে বজায় রয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে। একইসাথে প্রার্থী ও ভোটারদের ভয় কেটে যাবে।

বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাঁধা নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা এক। দেশের ইসিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় কিছু সমস্যা হলেও কার্যক্রম নিয়ে সন্তুষ্ট কমিশন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আর তিনদিন হাতে আছে। দেশের ভিতর যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারাও এর মধ্যে নিবন্ধন করে ফেলবেন। সবাই ভোটের আওতায় আসেন। আগামী তিনদিনের মধ্যে আশা করি নিবন্ধন হার অনেক বেড়ে যাবে। আশা করি আমাদের এই হাইব্রিড সমাধান সারাবিশ্বে মডেল হয়ে থাকবে।

সার্বিক প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপত্তার মধ্য দিয়ে করা হচ্ছে উল্লেখ করে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন হার ব্যাপকভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানান সিইসি।

সূত্র:যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভোট যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে: সিইসি

আপডেট সময় : ০২:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫