ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫

বিজয় দিবসে কক্সবাজারের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাই পাস্ট

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। এই জাতীয় উৎসবের আবহে বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট (Fly Past) কর্মসূচি বিজয়ের আনন্দকে আরও বর্ণিল করে তুলেছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার আকাশজুড়ে অনুষ্ঠিত হয় বিমান বাহিনীর দৃষ্টিনন্দন আকাশ প্রদর্শনী। নীল আকাশে গর্জে ওঠা যুদ্ধবিমানের ফরমেশন মুহূর্তেই দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয়। সৈকতে অবস্থানরত পর্যটক, স্থানীয় বাসিন্দা ও শিশু-কিশোররা মুগ্ধ হয়ে উপভোগ করেন এই অনন্য দৃশ্য।

ফ্লাই পাস্টে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি অত্যাধুনিক এফ-৭ বিডি (F-7 BGI) যুদ্ধবিমান ফরমেশনে অংশগ্রহণ করে। প্রায় ২০ মিনিটব্যাপী এই আকাশ প্রদর্শনীতে ফুটে ওঠে বাহিনীর উচ্চমাত্রার পেশাদারিত্ব, দক্ষতা ও যুদ্ধ প্রস্তুতির সক্ষমতা। সুনিপুণ কৌশলে পরিচালিত এই ফরমেশন ফ্লাইট মহান বিজয় দিবসের চেতনা ও গৌরবকে নতুন মাত্রা দেয়।

“বাংলার আকাশ রাখিব মুক্ত” এই মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষায় সদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ। ফ্লাই পাস্ট কর্মসূচির মাধ্যমে শুধু সামরিক সক্ষমতার প্রদর্শনই নয়, বরং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর দৃঢ় প্রত্যয় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

বিজয়ের মাসে কক্সবাজারের আকাশে এই গর্বের উড্ডয়ন জাতির ইতিহাস, আত্মত্যাগ ও স্বাধীনতার চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশ বিমান বাহিনীর এই উদ্যোগ মহান বিজয় দিবস উদযাপনে যোগ করেছে অনন্য মাত্রা, যা দীর্ঘদিন দর্শনার্থীদের স্মৃতিতে গেঁথে থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব

বিজয় দিবসে কক্সবাজারের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাই পাস্ট

আপডেট সময় : ০১:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫