ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’ মুক্তিযুদ্ধ ও নারী অধিকার: রাষ্ট্রের প্রশ্নে আপসহীনতা মহেশখালীর সাতদিনব্যাপী আদিনাথ মেলা শুরু আগামীকাল থেকে কক্সবাজার ৪ সহ ৩০টি আসনে জয়ীদের শপথ স্থগিতে আইনী পদক্ষেপ নেবে জামায়াত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান চাঁদাবাজদের পুলিশে দিন,সাহসিকতার জন্যে দেয়া হবে পুরস্কার- লুৎফুর রহমান কাজল তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন কক্সবাজারে বিএনপির দাপট: সালাহউদ্দিন ৪, ফরিদ ৩, কাজল ২ ও শাহজাহান ৫ বার এমপি জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করবে নতুন সরকার: ড. আলী রিয়াজ টেকনাফে উদ্ধার কিশোর,১ রোহিঙ্গাসহ চক্রের ৪ জন আটক প্রধান উপদেষ্টার বার্তা: নির্বাচনী আচরণে প্রশংসিত জামায়াত আমির শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস পিএসজির শিরোপা স্বপ্নে বড় ধাক্কা

কাগজে কলমে পুলিশ হেফাজতে থাকলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ইউপি সদস্য রেজাউলের

র‍্যাবের হাতে আটক হওয়া টেকনাফের আলোচিত ইউনুস মেম্বার হত্যা মামলার এজাহার নামীয় আসামী হ্নীলার ইউপি সদস্য রেজাউল করিম পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (৭ ডিসেম্বর) ভোরে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয় জানিয়েছে প্রশাসন।

জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস টিটিএনকে বলেন- ইউপি সদস্য রেজাউল করিম নানা রোগে আক্রান্ত ছিল। র‍্যাব তাকে হাসপাতাল থেকেই আটক করেছিল এবং সেই থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যদিও-বা কাগজে কলমে র‍্যাবের পক্ষ থেকে তাকে পুলিশকে হস্তান্তর করা হয়।

জানা গেছে- গত ৪ ডিসেম্বর বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসা নিতে ইউনিয়ন হাসপাতালে আসে ইউপি রেজাউল করিম। সেখান থেকে র‍্যাবের একটি দল তাকে আটক করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরন করে।

র‌্যাবের হাতে আটক হওয়ার পর টেকনাফ থানা পুলিশকে অবহিত করা হলে বিষয়টি জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তীতে র‌্যাব ও জেলা পুলিশের কর্মকর্তাদের আলোচনাক্রমে ইউপি রেজাউল করিমকে তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে র‌্যাব ও পুলিশের প্রহরায় ইউনিয়ন হাসপাতাল থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি

This will close in 6 seconds

কাগজে কলমে পুলিশ হেফাজতে থাকলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ইউপি সদস্য রেজাউলের

আপডেট সময় : ০২:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫