ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান
কক্সবাজারে পর্যটন:

অবহেলার বোঝা নামিয়ে টেকসই ভবিষ্যতের ডাক চায় সিসিএডি

আজ বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) ঘোষিত এবারের প্রতিপাদ্য, “পর্যটন ও টেকসই রূপান্তর।” এই তাৎপর্যপূর্ণ দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের ঠিকানা কক্সবাজারে যেমন অপরিসীম সম্ভাবনা রয়েছে, তেমনি ভয়াবহ সংকটও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স (সিসিএডি) এক বিবৃতিতে বলেছে, প্রতি বছর প্রায় ৭০ থেকে ৮০ লাখ পর্যটক সমুদ্রসৈকতে ভিড় জমালেও মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। আর্থিক সংকটে লাইফগার্ড কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম, যেখানে প্রতিদিন হাজারো মানুষ সাগরে নেমে জীবন ঝুঁকিতে ফেলেন। এর সঙ্গে মাদক, ছিনতাই আর হয়রানির মতো অপরাধ যোগ হয়ে পুরো পরিবেশকে অস্থির করে তুলছে, ক্ষুণ্ণ করছে দেশের ভাবমূর্তিও।

সংস্থাটি বলছে, সমুদ্রসৈকতের প্রাকৃতিক রক্ষাকবচ বালিয়াড়ি বছর বছর বিলীন হয়ে যাচ্ছে দখলদারদের কারণে। রাজনৈতিক প্রভাব আর ব্যক্তিস্বার্থের কাছে পরিবেশ সুরক্ষা বারবার পরাজিত হচ্ছে। অপরিকল্পিত নগরায়ন পরিস্থিতিকে আরও জটিল করছে। নীল অর্থনীতি নিয়ে নানা পরিকল্পনা থাকলেও স্থানীয়দের অংশগ্রহণ নগণ্য। লবণচাষীরা ন্যায্যমূল্য পান না, কৃষিপণ্য হিসেবেও তাদের স্বীকৃতি নেই।

তাদের মতে, স্থানীয় উন্নয়নের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা শরণার্থীর চাপ, পাশাপাশি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও আধুনিক স্বাস্থ্যসেবার অভাবও।

বিবৃতিতে কক্সবাজারকে শুধু ভ্রমণ গন্তব্য হিসেবে নয়, বরং নিরাপদ, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নীল অর্থনীতির বিশ্বমানের মডেল শহর হিসেবে গড়ে তোলার জন্য সরকারের প্রতি জাতীয় অঙ্গীকারের আহ্বান জানানো হয়েছে।

সিসিএডি বলেছে, “প্রকৃতির প্রতি সম্মান, মানুষের প্রতি মর্যাদা এবং উন্নয়নের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে কক্সবাজারকে জাতীয় গর্বের প্রতীকে রূপান্তর করাই এখন সময়ের দাবি।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

কক্সবাজারে পর্যটন:

অবহেলার বোঝা নামিয়ে টেকসই ভবিষ্যতের ডাক চায় সিসিএডি

আপডেট সময় : ০২:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫