ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ প্রবাসীর স্ত্রীর মামলা, উখিয়ার জামায়াত নেতা কারাগারে নাফ নদীর তীরে মিলল বিপুল পরিমাণের অস্ত্র-গোলাবারুদ আদালতের আদেশে স্ব-পদে ফিরলেন জালিয়াপালং ইউপি চেয়ারম্যান ইরানি জাহাজে হামলার কঠিন অনুশোচনা করবে যুক্তরাষ্ট্র: আরাঘচি কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা ও নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ গ্রেফতার ৩ তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার : বিশেষজ্ঞদের সতর্কবার্তা কলাতলী গ্যাসপাম্প অগ্নিকাণ্ড: চমেকে দগ্ধ মোতাহেরের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নাফনদীতে সাঁতরে ইয়াবার চালান: বিজিবির অভিযানে জব্দ ২ লাখ ৪০ হাজার ইয়াবা

টেকনাফ সীমান্তের নাফ নদীতে সাঁতরে ইয়াবার চালান ওপার থেকে বাংলাদেশে আনার সময় বিজিবির অভিযানে জব্দ করা হয় ২ লাখ ৪০ হাজার ইয়াবা।

শনিবার দিবাগত গভীর রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এই ইয়াবাগুলো জব্দ করা হয় বলে দাবি করে বিজিবি।

এ সময় তিন পাচারকারী ইয়াবাগুলো রেখে আবারো সাঁতরিয়ে মিয়ানমারের দিকে চলে যায় বলে জানায় বিজিবি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার গভীররাতে টেকনাফের নাফনদীর জালিয়ার দ্বীপ ও শোয়ার দ্বীপের মধ্যবর্তী জলসীমা দিয়ে মিয়ানমার থেকে তিন পাচারকারী ইয়াবার চালান নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির সদস্যরা ধাওয়া করলে তিন পাচারকারী ইয়াবাগুলো সাগরে ভাসিয়ে দিয়ে আবারো সাঁতরে মিয়ানমারের জল সীমায় ঢুকে যায়।

বিজিবি বলছে পাচারকারীরা পালিয়ে গেলেও তাদের সনাক্ত করা হয়েছে। টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলো—হ্নীলার জাদিমোড়া এলাকার মৃত সোলতান আহমদের ছেলে আব্দুর রহিম বাদশা (৪২), দমদমিয়া এলাকার নুর আলমের ছেলে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৬) ও একই এলাকার ইসমাইলের ছেলে
জসিম উদ্দিন (২৫)।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল

নাফনদীতে সাঁতরে ইয়াবার চালান: বিজিবির অভিযানে জব্দ ২ লাখ ৪০ হাজার ইয়াবা

আপডেট সময় : ০৯:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫