ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: ঢাকায় আটক চকরিয়ার আবু তৈয়ব পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া দেয়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে স্মারকলিপি তামাক ছেড়ে বাদাম চাষে ঝুঁকছে চকরিয়ার কৃষকেরা: হচ্ছে লাভবান ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ: নিষেধাজ্ঞা বাস্তবায়নে সভা সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী- হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে কোনো সংশোধনী ছাড়াই সংসদে ৮ বিল পাস পেশায় রাজমিস্ত্রি তিনি, এএসপি পরিচয়ে করেন প্রেম ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাগর ট্রলার জেলে সবই আছে, নেই শুধু তেল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু: রিজভী লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

ডাকসু’র ভোটের লড়াইয়ে কক্সবাজার!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লড়ছেন কক্সবাজারের সন্তানেরা। ভিপি জিএস পদসহ বিভিন্ন পদে লড়ছেন সাগরতীরের ভূমিপুত্ররা। ২৮ টি পদের বিপরীতে মোট ৬৫৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলো ডাকসু নির্বাচনে।

সেখানে কক্সবাজারের অন্ততঃ ১৬  জন প্রতিদ্বন্দ্বিতা করছে বলে তথ্য পাওয়া গেছে (এ সংখ্যা চুড়ান্ত নয়)।

কোন উপজেলা থেকে কোন পদে প্রার্থী?
(প্রাপ্ত তথ্য অনুযায়ী)

পেকুয়া: স্বতন্ত্র  ভিপি প্রার্থী জালাল উদ্দীন। তার বাড়ী পেকুয়া উপজেলার শিলখালী গ্রামে।

চকরিয়া: এজিএস পদে লড়ছেন আরমানুল হক। তার গ্রামের বাড়ী খুটাখালী। স্বতন্ত্র সদস্য পদে লড়ছেন মোস্তফা আহমেদ। তার বাড়ী চিরিঙ্গা ইউনিয়ের চরণদ্বীপ এলাকায়।

মহেশখালী: মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী হয়েছেন ফাতেমা তাসনিম জুমা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে লড়ছেন শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন।

উখিয়া: স্বতন্ত্র প‍্যানেল থেকে কেন্দ্রীয় সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেছেন কক্সবাজার স্টুডেন্টস ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোর্তজা হোছাইন শাফি। মুহসিন হল সংসদে সমাজ সেবা সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ হোছাইন রবিন, সূর্যসেন হল সংসদে সাহিত্য সম্পাদক প্রার্থী রফিক উদ্দিন।

টেকনাফ : রোকেয়া হল ছাত্র সংসদে ভিপি পদে (স্বতন্ত্র) লড়ছেন ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফারজানা আক্তার, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে কেন্দ্রীয় সদস্য পদে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নুরুল ইসলাম নাহিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২০২০-২০২১ সেশনের আবাসিক মাষ্টারদা সূর্য সেন হলের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন কেন্দ্রীয় সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন।

রামু: স্বতন্ত্র সদস্য পদে নির্বাচন করছেন মোহাম্মদ রিদুয়ান। তার বাড়ী চাকমারকুল ইউনিয়নের শ্রী মুরা গ্রামে।

সদর: সমাজকল্যান সম্পাদক পদে লড়ছেন সৈকত শর্মা।তার বাড়ী কক্সবাজার সদরের লার পাড়ায়।
এছাড়াও আরও ৪ থেকে ৫ জন প্রার্থী ডাকসুর বিভিন্ন পদে লড়ছেন, যাদের বাড়ী কক্সবাজার।

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ডাকসুতে ভিপি, জিএসসহ পদ ২৮টি। গত নির্বাচনে (২০১৯ সালে) পদ ছিল ২৫টি। এবার তিনটি পদ বাড়ানো হয়েছে। আর প্রতিটি হল সংসদে নির্বাচন হবে ১৩টি পদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন হল আছে ১৮টি। হলের বাইরে আট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার

ডাকসু’র ভোটের লড়াইয়ে কক্সবাজার!

আপডেট সময় : ১০:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫