ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

চকরিয়ায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো ট্রাক, চালক-হেলপার আহত

কক্সবাজারের চকরিয়ায় গেটম্যান না থাকায় ট্রেনের ধাক্কায় মালবাহী ট্রাক দুমড়ে মুচড়ে গেছে। এসময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। আহত দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে ভর্তি করা হয়েছে। তবে আহত চালক ও হেলপারের নাম ঠিকানা পাওয়া যায়নি।

সোমবার (১৪ জুলাই) সকাল ৬ টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটায় রেল লাইনে এ দূর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ট্রাকের সামনের অংশ কেবিনসহ আলাদা হয়ে পড়ে।

স্থানীয় লোকজন জানায়, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেন চকরিয়ায় পৌঁছালে পেকুয়া থেকে চকরিয়াগামী মালবোঝাই ট্রাক রেললাইনে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, রেললাইনের চকরিয়া-পেকুয়া সড়কের মছনিয়াকাটা ক্রসিং এলাকায় গেটম্যান থাকে না ফলে বড়ধরনের দূর্ঘটনার আশংকা করছে স্থানীয়রা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত শফিকুল ইসলাম বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত চালক-হেলপার হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

চকরিয়ায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেলো ট্রাক, চালক-হেলপার আহত

আপডেট সময় : ১০:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫