ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!  কিছুক্ষণ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনেই নামবে রাতের অন্ধকার  আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয় লোহাগাড়া থেকে নাহিমা আক্তার লিলি নামের এক কিশোরীকে অপহরণের অভিযোগ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত উখিয়ায় পুলিশের প্রচেষ্টায় নিখোঁজের এক মাস পর অ’প’হৃ’ত দুই শিশু উদ্ধার টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বন্ধুর মত হাতে হাত রেখে দুর্নীতির মত পথকে অতিক্রম করতে হবে-জেলা প্রশাসক

“দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। দুর্নীতি উন্নয়নের পথে অন্তরায়। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে বন্ধুর মত হাতে হাত রেখে দুর্নীতির মত পথকে অতিক্রম করতে হবে।”কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

সোমবার (৯ নভেম্বর) “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যে কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস অনুষ্ঠিত হয়।

এদিন সকালে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত দিবসের কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে দিবসটি ঘিরে অনুষ্ঠিত মানবন্ধন শেষে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন, জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ।

সভাপতির বক্তব্যে সুবেল আহমেদ বলেন,শুধু আইন কিংবা দুর্নীতিবাজ ধরে শাস্তির আওতায় আনলে হবে না। পরিবার থেকে শুরু করে সম্মিলিতভাবে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সভায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়ামিন হোসেন, সি়ভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাসান মাসুদ, পিপি এডভোকেট সিরাজউদ্দৌলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সোলাইমান,
প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিমউদ্দীন বকুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, ছাত্র সমন্বয়ক রবিউল হোসেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!

কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বন্ধুর মত হাতে হাত রেখে দুর্নীতির মত পথকে অতিক্রম করতে হবে-জেলা প্রশাসক

আপডেট সময় : ০৩:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪