ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন টোকিও বিশ্ববিদ্যালয়ের সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে কক্সবাজারের মেয়ে ইয়াশনা ইকতার এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ জানা গেল বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে : পুলিশ কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ টিটিএনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ডিডাব্লিউ একাডেমির ইন-হাউস প্রশিক্ষণ কক্সবাজারের মেয়ে তাওয়াক্কুল নূর চৌধুরী স্নেহা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জুডো বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি, সারাদেশে গ্যাসের সংকট নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ সাংবাদিক ছিলেন আতাহার ইকবাল-লুৎফুর রহমান কাজল এমপি নেপালের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত কক্সবাজারের সন্তান সাংবাদিক ইরফান

পেকুয়ায় সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পুরাদিয়া -বনকানন সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার ২৭ জুন বিকেল ৩টার দিকে এ মানববন্ধন করেন স্থানীয়রা৷ মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত এ সড়ক সংস্কারের দাবী জানান।

মানবন্ধনে বক্তারা বলেন, এক সময় এই সড়ক দিয়ে যাতায়াত করতেন গ্রামের মানুষজন। স্কুলে যেতো শত শত শিক্ষার্থী। ব্যবসায়ীরা পণ্য নিয়ে বাজারে পৌঁছাতেন ঠিক সময়ে।

কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে সড়কটির চেহারা। ইট নেই, মাটি নেই, আছে শুধু খানাখন্দ আর কাদায় ভরা দুর্ভোগের গল্প। বর্ষা মৌসুমে এই সড়ক যেন রূপ নেয় জলকাদার এক বিড়ম্বনায়। চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়ে। স্কুলগামী তিন শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই দুর্ভোগ বয়ে বেড়ায়।

এই সড়ক দিয়েই চলাচল করে আহলিয়া ইসলামীয়া বালিকা মাদরাসা, টইটং আরবীয়া জামেউল উলুম মাদরাসা, টইটং উচ্চ বিদ্যালয়, ইকরা স্কুল অ্যান্ড কলেজ, আল হেরা মডেল একাডেমি এবং টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পুরাদিয়া জামে মসজিদের খতিব মাওলানা আতাউল করিম, সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা রহিম উল্লাহ, মাওলানা এরশাদ কামাল, শিক্ষক রহমত উল্লাহ, শের-এ বাংলা মেডিকেল কলেজ এর শিক্ষার্থী এম সায়েম খান, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মিজবাহ উদ্দিন আসিফ, আব্দুল তুহিনসহ অন্যান্যরা।

স্থানীয়রা জানান, এ সড়কটি টইটংয়ের খুবই গুরুত্বপুর্ণ। দীর্ঘ সময় ধরে এ সড়কটি অবহেলিত। প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে আছে। গত ২০ বছর ধরে সংস্কার হচ্ছেনা। সড়ক সংস্কার এটা সময়ের দাবি। রাস্তায় নেমে মানববন্ধনে সামিল হয়েছি। কর্তৃপক্ষকে বিনয়ের সাথে আহবান করছি আমাদের বিপুল জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘব করতে যেন দ্রুত সময়ে সড়কটি সংস্কার করা হয়।

পুরাদিয়ার বাসিন্দা মনজুর আলম বলেন, পুরাদিয়া থেকে হাজিবাজার হেঁটে গেলে লাগে ১০ মিনিট, কিন্তু রাস্তার কারণে ঘুরে বনকানন হয়ে যেতে লাগে ১ ঘণ্টা!

আরেক বাসিন্দা মনির আহমদ জানান, ১০ বছর আগে রাস্তার কিছু অংশে ইট ছিল। এখন কিছুই নেই। কাদা আর গর্তে পা মাড়িয়ে প্রতিদিন চলাফেরা করি।

এলাকাবাসীর এই স্বতঃস্ফূর্ত মানববন্ধনে অংশ নেয় সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন, মরহুম ডাঃ ইউসুফ মানবসেবা ফাউন্ডেশন, সিরাতুল মুস্তাকিম আত-তাওহীদ সংগঠন ও উদ্দীপ্ত তরুণ সংঘসহ নানা সামাজিক সংগঠন। সড়ক শুধু ইট-মাটির বিষয় নয়, এটি মানুষের জীবনযাত্রার অংশ। পুরাদিয়া–বনকানন সড়ক যেন আর দুর্ভোগের নাম না হয় এটাই এখন স্থানীয়দের একমাত্র চাওয়া।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা

পেকুয়ায় সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৪৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫