ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

৩৩ হাজার মণ্ডপে পূজা, শান্তিপূর্ণ উদযাপনের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

এবারের শারদীয় দুর্গোৎসবে সারা দেশে ৩৩ হাজার মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মধ্যে এ নিয়ে কোনও উদ্বেগ বা উৎকণ্ঠাও নেই।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমা বিসর্জনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিমা বিসর্জন দিতে হবে সন্ধ্যা ৭টার মধ্যে। ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে এর ধারাবাহিকতা থাকবে। পূজা মণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া মণ্ডপ কমিটির সদস্যদের মধ্য থেকে দিনে তিন জন, রাতে চার জন করে পাহারায় থাকবেন।

তিনি বলেন, এবার পূজা আয়োজন কমিটি কোনও ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়। এবার আরও শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে। যারা দুস্কৃতিকারী তারা সব জায়গায় সমস্যার সৃষ্টি করতে চাইবে। এমন কিছু হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পূজার নিরাপত্তায় বিশেষ অ্যাপসের ব্যবস্থা থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই পদ্ধতিতে কোনও ঘটনা থাকলে সঙ্গে সঙ্গে জানানো যাবে।

সূত্র:বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

৩৩ হাজার মণ্ডপে পূজা, শান্তিপূর্ণ উদযাপনের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় : ০৪:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫