কক্সবাজারের কলাতলীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আলোচিত এলপিজি স্টেশন মালিক এন আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ( ১০ মার্চ) তাকে আসাদ উদ্দিন মো. আরিফ-এর আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
এর আগে সোমবার (৯মার্চ) ঢাকায় র্যাব-এর হাতে গ্রেপ্তার হন এন আলম। পরে কক্সবাজার সদর থানা পুলিশ-এর একটি দল তাকে কক্সবাজারে নিয়ে এসে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করে।
গত ২৫ ফেব্রুয়ারি রাতে কলাতলীর ‘কক্সবাজার এলপিজি স্টেশনে’ গ্যাস লিকেজের পর ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়ে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহত আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এন আলমের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরক আইনে এবং অপরটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সংক্রান্ত অভিযোগে করা হয়েছে।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
তানভীর শিপু: 






















