ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎লাখ টাকার মিশনে নেমেও ঈদে বাড়ি ফেরা হলোনা শাহীন ডাকাতের:ফের আটক ডিবির হাতে জাতীয় দলে ফিরলেন চকরিয়ার জিকু শিল্পী রাজীব বড়ুয়া পরলোকে, শেষকৃত্য সম্পন্ন আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনায় উদ্বেগ জেলা আইনজীবী সমিতির,পৃথক তদন্ত কমিটি গঠনের দাবি জামিনে বেরিয়ে ফের আটক গর্জনিয়ার আলোচিত শাহীন ডাকাত টেকনাফে টাকা দিয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ, ইয়াবা পাচারে আটক ভুয়া সাংবাদিক সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে ঈদের আনন্দ কেড়ে নিল আগুন, খোলা আকাশের নিচে শত পরিবার চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় নছিমন চালক নিহত পেকুয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু ঈদকে সামনে রেখে পর্যটন শহরে নিরাপত্তা ও সেবায় বিশেষ উদ্যোগ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুই জামাত সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় পবিত্র হজ আজ সীমান্ত শহরে ব্রাজিল উন্মাদনা মহাসড়কে কোরবানির পশুর হাট, যানজটে ভোগান্তি
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব

লাখ টাকার পথে ছুটছে রডের টনপ্রতি দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশে দফায় দফায় বাড়ছে রডের দাম। যুদ্ধ শুরুর পর থেকে গতকাল সোমবার পর্যন্ত বড় ব্র্যান্ডের রডের দাম বেড়েছে প্রায় ১১ থেকে ১২ শতাংশ। এতে টনপ্রতি রডের দাম ৯০ থেকে ৯৪ হাজার টাকায় উঠে গেছে।

রড উৎপাদনকারী কোম্পানিগুলো বলছে, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও জাহাজভাড়া বেড়ে যাওয়া রডের মূল্যবৃদ্ধির প্রধান কারণ। বিশ্ববাজারে লোহার টুকরা বা স্ক্র্যাপ আমদানির খরচ টনপ্রতি প্রায় ৫০ ডলার বা ছয় হাজার টাকা বেড়েছে। অবশ্য বাড়তি দামে রডের কাঁচামাল দেশে এখনো পৌঁছায়নি। তবে তাৎক্ষণিক প্রভাব পড়েছে রডের কাঁচামালের আরেক উৎস জাহাজভাঙা শিল্প থেকে পাওয়া স্ক্র্যাপের দামে। জাহাজভাঙ্গা শিল্পের স্ক্র্যাপের দাম টনপ্রতি প্রায় তিন হাজার টাকা বেড়ে এখন ৫৭ হাজার টাকায় পৌঁছেছে।

দেশের বাজারে রডের চারটি বড় ব্র্যান্ড রয়েছে—বিএসআরএম, আবুল খায়ের স্টিল (একেএস), জিপিএইচ ও কেএসআরএম। যুদ্ধের আগে বাজারে এসব ব্র্যান্ডের রডের দাম ছিল টনপ্রতি প্রায় ৮১ থেকে ৮৪ হাজার টাকা। বর্তমানে দাম বেড়ে দাঁড়িয়েছে ৯০ থেকে ৯৪ হাজার ৫০০ টাকা।

প্রধান ব্র্যান্ডগুলোর মধ্যে বিএসআরএমের রডের দাম বেড়ে হয়েছে টনপ্রতি ৯৪ হাজার ৫০০ টাকা, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে ছিল ৮৪ হাজার ৫০০ টাকা। আবুল খায়ের স্টিলের রডের দাম ৮৩ হাজার থেকে বেড়ে ৯৩ হাজার টাকা হয়েছে। জিপিএইচের রডের দাম ৮২ হাজার থেকে বেড়ে হয়েছে ৯২ হাজার টাকা। আর কেএসআরএমের রডের দাম ৮১ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯০ হাজার টাকায়।

মাঝারি ব্র্যান্ডের রডের দামও একইভাবে বেড়েছে। যেমন এইচএম স্টিলের রডের দাম টনপ্রতি ৭৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে প্রায় ৮৯ হাজার টাকা।

চট্টগ্রামের হালিশহরের রড কোম্পানির ডিলার আরএম এন্টারপ্রাইজের কর্ণধার মহিদুল মাওলা প্রথম আলোকে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রডের দাম বাড়তে শুরু করে। গত ১০ দিনে বড় ব্র্যান্ডগুলোর রডের দাম টনপ্রতি প্রায় ১০ হাজার টাকা বেড়েছে।

কাঁচামালের আমদানি কমছে

দেশে রড তৈরির প্রধান কাঁচামাল স্ক্র্যাপ বা পুরোনো লোহার টুকরার প্রায় ৯৩ শতাংশই সরাসরি আমদানি করা হয়। বাকি ৭ শতাংশ আসে জাহাজভাঙা শিল্প থেকে। ২০২৫ সালে দেশে মোট ৫৩ লাখ টন স্ক্র্যাপ আমদানি হয়েছে। সে হিসাবে মাসে গড়ে প্রায় ৪ লাখ ৪৪ হাজার টন স্ক্র্যাপ আমদানি হওয়ার কথা। তবে চাহিদা কমে যাওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে আমদানি কমেছে।

গত বছরের অক্টোবর মাসে স্ক্র্যাপ আমদানি হয়েছিল ৫ লাখ ১০ হাজার টন। নভেম্বর মাসে তা কমে দাঁড়ায় ৩ লাখ ৯০ হাজার টনে। ডিসেম্বর মাসে আমদানি কিছুটা বেড়ে ৪ লাখ ৪১ হাজার টনে দাঁড়ায়। চলতি বছরের জানুয়ারিতে আমদানি হয় ৪ লাখ ১৩ হাজার টন এবং ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়ায় ৩ লাখ ২৪ হাজার টনে, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন।

ইস্পাত খাতের উদ্যোক্তারা বলছেন, আমদানি কমে যাওয়ায় অনেক কোম্পানির হাতে পর্যাপ্ত কাঁচামাল মজুত নেই। একই সঙ্গে প্রস্তুত রডের মজুতও সীমিত। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক প্রতিষ্ঠান নতুন করে কাঁচামাল আমদানিতে সতর্ক অবস্থান নিয়েছে।

এদিকে কাঁচামালের দামও বাড়ছে। সরবরাহকারী কোম্পানিগুলো জানিয়েছে, চট্টগ্রাম পর্যন্ত জাহাজভাড়াসহ স্ক্র্যাপের দাম আগে ছিল টনপ্রতি প্রায় ৩৬০ মার্কিন ডলার। সেই দাম এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪১০ ডলারে।

স্ক্র্যাপ রপ্তানিকারক সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান জাগুয়ার রিসোর্সেস অ্যান্ড ক্যাপিটালের কান্ট্রি হেড ইফতেখার আহমেদ বলেন, যুদ্ধের আগে থেকে স্ক্র্যাপের দাম কিছুটা বাড়ছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ার পর জাহাজভাড়া অস্বাভাবিকভাবে বেড়েছে। এ অবস্থায় নতুন সরবরাহের প্রস্তাবগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে।

জানতে চাইলে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, চাহিদা কম থাকায় এত দিন অনেক কোম্পানি উৎপাদন খরচের চেয়ে কমে রড বিক্রি করেছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল, জাহাজভাড়া এবং রড তৈরির প্রধান কাঁচামাল স্ক্র্যাপের দাম বেড়েছে। একই সঙ্গে ডলারের দাম বাড়ার প্রবণতাও দেখা যাচ্ছে। বাড়তি ব্যয় সামাল দিতেই রডের দাম সমন্বয় করা হয়েছে।

সূত্র:প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎লাখ টাকার মিশনে নেমেও ঈদে বাড়ি ফেরা হলোনা শাহীন ডাকাতের:ফের আটক ডিবির হাতে

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব

লাখ টাকার পথে ছুটছে রডের টনপ্রতি দাম

আপডেট সময় : ১১:০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬