ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হচ্ছে আন্তর্জাতিক কফি দিবস আজ ১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা! কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার

টেকনাফে টমটম চালক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

টেকনাফে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে এক টমটম চালককে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।

অপহৃত টমটম চালকের নাম সাদ্দাম হোসেন (২৪)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর লম্বরী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

স্বজনেরা জানায়, রোববার (৮ মার্চ) রাত প্রায় ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় কয়েকজন ব্যক্তি ভাড়ার কথা বলে সাদ্দাম হোসেনকে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে পরিবারের সদস্যদের জানায়, নোয়াখালী পাড়া ইলিয়াস কুবরা বাজার এলাকায় গিয়ে টমটমটি নিয়ে যেতে।

পরে পরিবারের সদস্যরা সেখানে গেলেও টমটমটি খুঁজে পাননি এবং সাদ্দাম হোসেনের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

অপহৃতের স্ত্রী মরিয়ম আক্তার জানান, রাত প্রায় ১১টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে জানায় সাদ্দাম হোসেনকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে টাকা দাবি করা হয়।

সোমবার (৯ মার্চ) সকাল ৮টার দিকে আবার ফোন করে অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যা করার হুমকি দেয়।

অপহৃতের মা হাসিনা বেগম জানান, অপহরণকারীরা বারবার ফোন করে টাকা প্রস্তুত রাখার কথা বলছে। তিনি দাবি করেন, তার ছেলেকে মারধর করা হয়েছে এবং সে ঠিকমতো কথা বলতে পারছে না।

এ ঘটনায় অপহৃতের পরিবার চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছে এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।

ট্যাগ :

টেকনাফে টমটম চালক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট সময় : ০৯:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬