ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা শিশুদের মানুষের মতো মানুষ হতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মহেশখালীর কলেজ ছাত্রের মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং ছয় জন হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

চিফ হুইপের পাশাপাশি নিয়োগ পাওয়া ৬ জন হুইপ হলেন—হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জিকে গউস, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন (নিজাম)।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। আগামী ১২ মার্চ নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। সংসদ অধিবেশন শুরুর আগেই এই গুরুত্বপূর্ণ সংসদীয় পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলো।

নিয়োগপ্রাপ্ত চিফ হুইপ ও হুইপগণ জাতীয় সংসদে সরকারি দলের শৃঙ্খলা রক্ষা এবং সংসদীয় কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

ট্যাগ :

আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

আপডেট সময় : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬