ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হচ্ছে আন্তর্জাতিক কফি দিবস আজ ১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা! কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার

সৈকতের অবৈধ স্থাপনা ১ সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা ১ সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া হাদি হত্যার প্রধান আসামীসহ সহযোগীকে দেশে ফেরত আনতে জোর প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।

এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ স্থাপন করে হাদি হত্যার আসামীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মব কালচারকে আর এগোতে দেয়া হবে না।

কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে জাতীয় ও আর্ন্তজাতিকভাবে উন্নীত করতে সৈকতের ময়লা আবর্জনা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।

আইন শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার পুলিশ সুপার এনএম সাজেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে রোববার বিকেলে ২ দিনের সফরে জন্মভূমি কক্সবাজার সফরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম বারের মত কক্সবাজার সফর করেন তিনি। আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ট্যাগ :

আপডেট সময় : ০৩:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬