ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

১২০ বছরের ইতিহাস বদলে দেওয়া প্যালেসের কোচ বললেন—‘শ্রেষ্ঠ অর্জন ট্রফি নয়’

ক্রিস্টাল প্যালেসের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে ২০২৫ সালের ১৭ মে তারিখটি। ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে ক্লাবের ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো ট্রফি জিতল তারা—এফএ কাপ।

শুধু তাই নয়, এই জয়ে ইউরোপা লিগেও জায়গা করে নিয়েছে দক্ষিণ লন্ডনের ক্লাবটি। অথচ এমন অর্জনের পরেও পা মাটিতেই রাখছেন ক্লাবটির অস্ট্রিয়ান কোচ অলিভার গ্লাসনার।

ম্যাচ শেষে প্যালেসের কোচ আবেগঘন কণ্ঠে বলেন, “একজন ফুটবলার বা কোচের সবচেয়ে বড় অর্জন ট্রফি নয়। আসল সফলতা হচ্ছে হাজার হাজার সমর্থকের জীবনে একটি বিশেষ মুহূর্ত তৈরি করে দেওয়া। ”

প্রায় ৩০ হাজার সমর্থকের সামনে ওয়েম্বলিতে জয়ের আনন্দ উদযাপন করেছে প্যালেস। অথচ তাদের জন্য এই মৌসুমের শুরুটা ছিল একেবারেই হতাশাজনক—টানা আট ম্যাচ জয়হীন, এপ্রিল মাসে ম্যানসিটি ও নিউক্যাসলের বিপক্ষে দুই বড় হারের ধাক্কা। কিন্তু সেই দলটাই মৌসুম শেষ করল গৌরবের ট্রফি হাতে।

গ্লাসনার ২০২২ সালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ইউরোপা লিগ জেতানোর পর এবার পেলেন ইংল্যান্ডে সাফল্যের স্বাদ। তিনিই প্রথম অস্ট্রিয়ান কোচ যিনি এফএ কাপ জিতলেন।

“আমরা বলেছিলাম নিজেদের ইতিহাস আমরা নিজেরাই লিখব এবং আমরা সেটাই করেছি,”—বলেছেন গ্লাসনার।

হেন্ডারসনের শ্রদ্ধাঞ্জলি: ‘বাবা আজ আমার সঙ্গে ছিলেন প্রতিটি কিকেই’

এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছেন প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন। প্রথমার্ধে সিটির ওমর মারমুশের পেনাল্টি ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন তিনি। ম্যাচ শেষে কান্নাভেজা গলায় বলেন, “মৌসুমের শুরুতে আমি বাবাকে হারিয়েছি। কিন্তু আজ তিনি আমার সঙ্গে ছিলেন প্রতিটি কিকেই। এই জয় আমি আমার বাবাকে উৎসর্গ করছি। ”

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই গোলরক্ষক এই মৌসুমেই প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলের মূল একাদশে সুযোগ পেয়েছেন। মৌসুমের শেষে তিনি পেলেন সবচেয়ে বড় পুরস্কার—এফএ কাপ জয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

১২০ বছরের ইতিহাস বদলে দেওয়া প্যালেসের কোচ বললেন—‘শ্রেষ্ঠ অর্জন ট্রফি নয়’

আপডেট সময় : ০১:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫