ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

১০ ফুট লম্বা বার্মিজ অজগর ঝুলছিলো গাছে, পরে উদ্ধার করলো বনবিভাগ

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের নাপিতপাড়া এলাকা থেকে ২৫ কেজি ওজনের ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার দুপুরে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী খয়রাতি পাড়া এলাকার শহিদুল ইসলাম জানান, অজগরটি একটি আম গাছে বসে ছিল। এক নারী সাপটিকে প্রথমে গাছে ঝুলতে দেখে চিৎকার করলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে দৌছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।

বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, স্থানীয়দের ফোন পেয়ে আমরা দ্রুত সেখানে যাই এবং অজগরটি উদ্ধার করি। এটি একটি বার্মিজ প্রজাতির অজগর। যার ওজন প্রায় ২৫ কেজি ও দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। এটি সুস্থ রয়েছে এবং বন বিভাগের তত্ত্বাবধানে শিগগিরই প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে।

উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, এ ধরনের অজগর বনের পরিবেশ ও বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই উদ্ধার করার পর আমরা সাধারণত সেগুলোকে নিরাপদ বনে অবমুক্ত করি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ ফুট লম্বা বার্মিজ অজগর ঝুলছিলো গাছে, পরে উদ্ধার করলো বনবিভাগ

আপডেট সময় : ১০:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫