ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

হাত দিয়ে গোল করলেন নেইমার, রেফারি দেখালেন লাল কার্ড

গত ১৭ এপ্রিল চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান নেইমার। প্রায় দেড় মাস পর আজ মাঠে ফিরেছেন বোতাফোগোর বিপক্ষে ম্যাচ দিয়ে। কিন্তু নেইমারের ফেরাটা মোটেই ভালো হলো না। গোল করেছেন হাত দিয়ে, রেফারি দেখিয়েছেন লাল কার্ড। পাশাপাশি, হেরেছে তাঁর দল সান্তোসও।

ব্রাজিলের সর্বোচ্চ লিগ সিরি ‘আ’র ম্যাচটিতে নেইমার মাঠ ছাড়ার ১০ মিনিট পর বোতাফোগোর হয়ে গোল করেন আর্থুর ভিক্টর। সেই গোলেই শেষ পর্যন্ত সান্তোসের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বোতাফোগো।

চোট কাটিয়ে মাঠে নামা নেইমার বোতাফোগোর এক খেলোয়াড়কে ফাউল করায় ম্যাচের প্রথমার্ধেই একটি হলুদ কার্ড দেখেন। দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বিরতির পর ম্যাচের ৭৬ মিনিটে।

সান্তোসের একটি আক্রমণ বোতাফোগো গোলকিপার হাত দিয়ে রুখে দিলেও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। বল সামনে চলে গেলে ছুটে আসেন নেইমার, এক ডিফেন্ডার পা উঁচিয়ে বল ক্লিয়ার করতে গেলে কিছুটা পিছিয়ে থাকা নেইমার আগেভাগেই ডান হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন।

তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান বোতাফোগোর খেলোয়াড়েরা। রেফারি এ ঘটনায় নেইমারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। সঙ্গে দুটি হলুদ কার্ডের যোগফলে লাল কার্ডও।
লাল কার্ড দেখে নেইমার মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সান্তোস। একজন কম নিয়ে আর পেরে ওঠেনি তারা।

ম্যাচ শেষে নেইমার রেফারির দেখানো প্রথম হলুদ কার্ডটি নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার লিখেছেন, ‘আমাকে দ্বিতীয় হলুদ কার্ডটা দেখানো ঠিক আছে। কিন্তু রেফারি তো প্রথম কার্ডেই তামাশা করেছে। আমি একটা ফাউল করলাম আর সঙ্গে সঙ্গে হলুদ কার্ড! রেফারিং এতটাই বাজে ছিল! এটা শুধুই আমার মতামত। দয়া করে আমাকে আর বাড়তি শাস্তি দেবেন না।’

লাল কার্ডের হতাশাজনক অভিজ্ঞতা নিয়ে নেইমার হয়তো সান্তোসের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে জুনে। সান্তোসের আর একটিই ম্যাচ বাকি আছে। তবে লাল কার্ডের কারণে নিষেধাজ্ঞায় এখন সেই ম্যাচটি আর খেলা হবে না। সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন হবে কি না তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

এদিকে এই হারের পর পয়েন্ট তালিকায় সান্তোসের অবস্থা আরও খারাপ হলো। অবনমন অঞ্চলের থাকা দলটির পয়েন্ট ১১ ম্যাচে ২ জয়, ২ ড্র এবং ৭ হারে ৮। ২০ দলের মধ্যে অবস্থান ১৮ নম্বরে।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

হাত দিয়ে গোল করলেন নেইমার, রেফারি দেখালেন লাল কার্ড

আপডেট সময় : ০৬:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫