ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান
রামিসা ধর্ষণ প্রসঙ্গে

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য: মহেশখালীতে এনসিপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মহেশখালীতে ফেসবুক পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রীকে নিয়ে মন্তব্য করায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে মহেশখালী থানা পুলিশ।

এই বিষয়ে জানতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতানের মুঠোফোনে একাধিকবার কল করেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) প্রতুল কুমার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এই বিষয়ে ‘ওসি স্যার বলতে পারবেন।’ মামলা কিংবা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো ব্যক্তিকে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে আসা যায় কী না জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।

আটক রফিকুল ইসলামের স্ত্রী জুবাইদা বেগম ও বড় ভাই মোস্তাক আহমেদ টিটিএনকে অভিযোগ করে বলেন বুধবার দিবাগতরাত (২০ মে) আনুমানিক ১ টার দিকে একদল পুলিশ রফিকুল ইসলামকে উপজেলার ছোট মহেশখালীর সিপাহির পাড়ার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। রফিকুল ইসলামের বিরুদ্ধে কোনো মামলা কিংবা অভিযোগ নেই। ঢাকায় শিশু শিক্ষার্থী রামিসা ধর্ষণের বিষয় নিয়ে একজনের ফেসবুক পোস্টে রাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে মন্তব্য করায় রফিকুল ইসলামকে রাতের আঁধারে পুলিশ তুলে নিয়ে গেছে বলে দাবি মোস্তাক আহমেদের।

জানা যায়, আটক রফিকুল ইসলাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহেশখালী উপজেলা কমিটির সদস্য। এই বিষয়ে মহেশখালী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক মির্জা তারেক ক্ষোভ প্রকাশ করে বলেন, রফিকুল ইসলাম বিভিন্ন অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার। ঢাকায় রামিসা ধর্ষণের ঘটনায় ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটি কমেন্ট বা স্ট্যাটাসে প্রতিক্রিয়া দেওয়ায় তাকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। মির্জা তারেকের দাবি, রফিকুল ইসলাম একজনের স্ট্যাটাসে “স্বরাষ্ট্রমন্ত্রী গত বছরের আগে পর্যন্ত গুম ছিলেন, এখন দেবতা হয়ে গেছে”—এমন মন্তব্য করার কারণে পুলিশ রাতে আঁধারে সন্ত্রাসী বাড়িতে গিয়ে রফিকুল ইসলামকে তুলে নিয়ে গেছে। এটা হাস্যকর। কোনো নির্দিষ্ট অভিযোগ বা তথ্য তাদের কাছে নেই। এই ঘটনায় ফ্যাসিজম দ্রুত ফিরে এসেছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।

আটক রফিকুল ইসলামের ভাই মোস্তাক জানান, রফিকুল ইসলামকে রাতে পুলিশ কয়েক দফায় বেধড়ক মারধর করেছে। সকালে মোস্তাক থানায় গেলে ভাইয়ের কাছে রফিকুল ইসলাম কান্না জড়িত কন্ঠে এমন অভিযোগ করেন বলে দাবি তার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমন ঘটনা বর্তমান সরকার ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলেও মন্তব্য করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

রামিসা ধর্ষণ প্রসঙ্গে

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য: মহেশখালীতে এনসিপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আপডেট সময় : ০২:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬