ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা বিচ্ছিন্ন ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা!

স্ত্রীকে কুপিয়ে জঙ্গলে ফেলে পালাল স্বামী

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • 480

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ছানোয়ারা বেগম (৪২) নামের এক নারীকে ছুরিকাঘাত করে নির্জন জঙ্গলে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার একটি নির্জন জঙ্গলে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, আহত নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত অস্ত্রোপচার কক্ষে (ওটি) নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

আহত ছানোয়ারা বেগম উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে। তিনি বর্তমানে চাচা ফারুক আহমেদের ভাড়া বাসায় থাকতেন এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত আছেন। অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানের (২৭) বাড়ি ফরিদপুর জেলায়। ঘটনার পর থেকেই তিনি পলাতক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এটি ছানোয়ারার দ্বিতীয় বিয়ে। তার আগের স্বামী মারা গেছেন এবং প্রথম সংসারে তার দুটি সন্তান রয়েছে। বর্তমান স্বামী হাবিবুরের সঙ্গে গত ছয় মাস ধরে ছানোয়ারার কোনো যোগাযোগ ছিল না। এমনকি কিছুদিন আগে তিনি স্বামীকে বাসা থেকে বের করে দিয়েছিলেন বলেও জানা গেছে। পুলিশ ধারণা করছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরেই এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। অভিযুক্ত স্বামীকে আটক করার চেষ্টা চলছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র:ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক

স্ত্রীকে কুপিয়ে জঙ্গলে ফেলে পালাল স্বামী

আপডেট সময় : ১১:৪২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬