ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে রাজ্য সরকারের মন্তব্যে বাংলাদেশ বিচলিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে রাজ্য সরকারের মন্তব্যে বাংলাদেশ বিচলিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঈদুল আজহার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে বিশেষ বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নো ম্যানস ল্যান্ড বজায় রেখে ভারত সীমান্তে কাঁটা তারের বেষ্টনী দিলে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা হবে। তাদের অঙ্গরাজ্যের একটি নির্বাচনে ফলাফল কী হবে সেটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। ভারত যদি নে ম্যানস ল্যান্ডস রেখে কাঁটাতার দিতে চায় সেটি কূটনৈতিক মাধ্যমে আলোচনা হবে। ভারতের অঙ্গরাজ্যের কোনো বিজয়ী দল যদি সীমান্ত নিয়ে কোনো বক্তব্য দেয় তাহলে আমরা জবাব দিতে পারি না। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ক্ষেত্রে আমাদের জানাতে হবে।

তিনি আরো বলেন, এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করা। যাতে কোন রকম পুশ ইন না হয়। আমরা সে ব্যবস্থা করেছি। বিজিবি পুশ ইন নিয়ে সতর্ক আছে।

আসন্ন ঈদুল আজাহায় নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদের আগে ও পরে সাত দিন মনিটরিং সেল এবং সব সংস্থার হটলাইন চালু থাকবে। বিশেষ করে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, গত ৩০ এপ্রিল থেকে শুরু করে সারাদেশে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এ অভিযানের অগ্রগতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত খতিয়ান প্রকাশ করছে। এটি আমরা বাধ্যতামূলক করেছি।

সূত্র: যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে রাজ্য সরকারের মন্তব্যে বাংলাদেশ বিচলিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬