ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই টেকনাফে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮০ পরিবারকে জরুরি সহায়তা দিচ্ছে যুব সংগঠন কক্সবাজারের বন্যার্তদের মাঝে জেলা ছাত্রদলের শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ পাহাড়ধস : রান্না ঘরে প্রাণ গেলো কলাতলীর গৃহবধূ রোজিনার চকরিয়া-মাতামুহুরীতে খাবার আর বিশুদ্ধ পানির সংকট পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু ইয়াবা লুট চক্রের রবিউল ইসলাম বাবুর নতুন কৌশল! তথ্য উদ্ধারকারী জিল্লুর বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা : স্বীকার করলেন ওসি চকরিয়ার কৈয়ারবিলে বন্যার পানিতে কিশোর নিখোঁজ পাহাড় থেকে পড়ে আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর পেকুয়ায় বন্যাদুর্গতদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ বালুখালীতে মহাসড়কের উপর ‘অবৈধ’ পানের হাট, জনভোগান্তি সরকারি নির্দেশনা মানছেনা : কক্সবাজার পরিবার পরিকল্পনার উপ-পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে মা হাতি আহত

সিপিপি স্বেচ্ছাসেবক সম্মাননা পুরষ্কার পেলো কক্সবাজারের সাবরিনা সুলতানা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি “সিপিপি স্বেচ্ছাসেবক সম্মাননা পুরষ্কার-২০২৪”এ কক্সবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন স্বেচ্ছাসেবক সাবরিনা সুলতানা।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে ২৪ ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে ঢাকাস্থ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়াম হলে নির্বাচিত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের পুরস্কার প্রদান করা হয়।

এ বছর সারা দেশের ৮০,০০০ স্বেচ্ছাসেবকের মধ্য থেকে বাছাই করে ৪২ জন নারীও ৪২ জন পুরুষকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হন সাবরিনা।

সাবরিনা কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছড়ার স্থানীয় বাসিন্দা বদিউল আলমের বড় মেয়ে, তিনি কক্সবাজার সরকারি কলেজের রাজনীতি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের একজন স্বেচ্ছাসেবক হিসেবে তিনি সেবা প্রদান করে আসছেন।

পুরস্কার গ্রহণ করে সাবরিনা বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি আমার পুরো সিপিপি পরিবারের। দেশের মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব, এবং আমি চাই আমার এই অর্জন ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সিপিপি স্বেচ্ছাসেবক সম্মাননা পুরষ্কার পেলো কক্সবাজারের সাবরিনা সুলতানা

আপডেট সময় : ০৯:১৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪