ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে পাহাড় ধসে ৫ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত : আহত ৩ মেরিন ড্রাইভে মিনিট্রাক উল্টে আহত ৮ জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভায় এমপি স্বপ্না- গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্র চর্চা হচ্ছে টেকনাফে র‍্যাবের অভিযান: অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের দুই বছর: শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না: প্রধানমন্ত্রী ১৯৭১’র মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের আর ২৪’র গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতা রক্ষার: প্রধানমন্ত্রী শহীদদের আকাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবে রূপ পায়নি : নাহিদ ইসলাম জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য, দিনব্যাপী নানা কর্মসূচি থাইংখালীতে জমিদখলের চেষ্টা, ১৪৪ ধারায় শান্তি শৃঙ্খলা রক্ষার আদেশ আদালতের ​পেকুয়ায় মায়ের সঙ্গে অভিমানে কিশোরের আত্মহত্যা হৃদরোগে আক্রান্ত : ইনানীর বে ওয়াচ রিসোর্টের সুইমিংপুলে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

সাবেক এমপি সহিদুজ্জামান হৃদরোগে আক্রান্ত

কক্সবাজার-০৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের রামুর বাইপাস এলাকায় একটি সেমিনারে বক্তব্যকালে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে।

দুপুর ২টার দিকে রামু বাইপাস এলাকার একটি রেষ্টুরেন্টে আয়োজিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন।
এসময় দ্রুত তাঁকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়,সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে এবং সন্ধ্যা ৭ টায় বিমানযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে,বর্তমানে তাঁকে কক্সবাজার থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহাম্মদ সহিদুজ্জামানের নিকটাত্মীয় সাজেদুল আলম মুরাদ জানান, তিনি ইউনাইটেড হাসপাতালের এইচডিও তে ভর্তি আছেন এবং আগামী শনিবার তাঁকে এনজিওগ্রাম করা হবে। দুই বছর আগে তাঁর হার্টে একটি রিং পরানো হয় বলে জানা গেছে। তাঁর বয়স হয়েছে ৬৭ বছর।

পরিবারের পক্ষ থেকে সহিদুজ্জামানের সুস্থতার জন্যে জেলাবাসীর দোয়া কামনা করা হয়েছে।

অন্যদিকে ইঞ্জিনিয়ার মুহাম্মদ সহিদুজ্জামান নিজে তাঁর ব্যক্তিগত ফেসবুক একাউন্টে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

প্রসঙ্গত: আজ থেকে ২৪ বছর আগে ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রামু বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্যকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সহিদুজ্জামানের বড় ভাই সাবেক সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান। একই এলাকায় বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হলেন খালেকুজ্জামানের ছোটো ভাই সহিদুজ্জামান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কলাতলীতে পাহাড় ধসে ৫ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত : আহত ৩

সাবেক এমপি সহিদুজ্জামান হৃদরোগে আক্রান্ত

আপডেট সময় : ০৬:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫