ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০

সাংবাদিক সংসদের ঈদ পুনর্মিলনীতে অধ্যক্ষ আকতার-সাংবাদিকতার ভিত্তি হলো নিরপেক্ষতা

আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো সাংবাদিক সংসদ কক্সবাজার এর ঈদ পুনর্মিলনী। শনিবার (১৪ জুন) হোটেল শৈবালে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার নিউজ-সিবিএন এর সম্পাদক ও সিটি কলেজের অধ্যক্ষ আকতার চৌধুরী। তিনি বলেন, “সাংবাদিকতার মূল ভিত্তি হলো নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা। বর্তমান সময়ে সাংবাদিকতা একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা প্রযুক্তির বিকাশ, সমাজের পরিবর্তনশীল চাহিদা এবং বৈশ্বিক প্রেক্ষাপটের সঙ্গে জড়িত। তবে সাংবাদিকতার চ্যালেঞ্জ অনেক বড়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্যকে ধারণ করে মিথ্যার সঙ্গে লড়াই করা।”

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সহ-সাধারণ সম্পাদক জিকির উল্লাহ জিকু, সহ সাধারণ সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, আবদুল মালেক সিকদার ও কালের কণ্ঠের (মাল্টিমিডিয়া) কক্সবাজার প্রতিনিধি আরোজ ফারুক।

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল বলেন, “মানুষের সেবায় সাংবাদিকদের নিজেকে বিলিয়ে দিতে হবে। সাংবাদিক সংসদের সদস্যদের আরও যোগ্য হিসেবে গড়ে তুলতে শিগগরিই আনা হবে প্রশিক্ষণের আওতায়।”

সদস্যদের কথামালা, গান-আড্ডায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। এতে সাংবাদিক সংসদের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমকে সংবর্ধিত করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু

সাংবাদিক সংসদের ঈদ পুনর্মিলনীতে অধ্যক্ষ আকতার-সাংবাদিকতার ভিত্তি হলো নিরপেক্ষতা

আপডেট সময় : ০৯:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫