ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী বৃদ্ধের কক্সবাজারের রেজাউল হাসান ফারহাদের সঙ্গে মালয়েশিয়ার ডা. আনিসাহ বিনতী হাসানের বিবাহ সম্পন্ন

সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। বরং পুলিশ হবে জনগণের রক্ষক ও ত্রাতা। বিএনপির নির্বাচনী ইশতেহারে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করা হয়েছিল, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবামুখী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই মূল লক্ষ্য।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেজন্য পুলিশ বাহিনীর মনোবল পুনঃপ্রতিষ্ঠাসহ একটি দক্ষ ও আধুনিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে জনবল বৃদ্ধিসহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো পুরস্কার ও তিরস্কারের নীতি চালু করা। এরই অংশ হিসেবে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের সদস্যদের যেমন পুরস্কৃত করা হচ্ছে, একইভাবে শৃঙ্খলাভঙ্গ ও অপরাধের সঙ্গে জড়িত পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান ও শান্তি প্রতিষ্ঠা করা। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অগ্রগণ্য। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যান্য সকল প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, রাজশাহীর সারদায় এই ব্যাচের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সংক্ষিপ্ত করে ছয় মাসে সম্পন্ন করা হয়েছে। ৫৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে এরই মধ্যে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য বিভিন্ন জেলায় সংযুক্ত করা হয়েছে। আগামী দুই বছরে দুই ধাপে প্রশিক্ষণের অবশিষ্ট ছয় মাস সম্পন্ন করা হবে। এসব কর্মকর্তারা জেলাগুলোতে মাঠপর্যায়ের প্রশিক্ষণ নিলেও তাদের মূল পদায়ন ঢাকা পুলিশ সদরদফরে বহাল থাকবে।

সূত্র:  যমুনা টিভি
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট

সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬