ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে মহেশখালীর কলেজ ছাত্রের মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর

সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইল চেয়ার,ট্রলি সরবরাহ এবং দালালের দৌরাত্ম বন্ধের নির্দেশ

দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইল চেয়ার সরবরাহ আর দালালের দৌরাত্ম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

মন্ত্রনালয়ের উপ সচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, হাসপাতালগুলোতে রোগীদের জন্য হুইল চেয়ার ও ট্রলি সেবা সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করতে হবে এবং এ সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে।নির্ধারিত ইউনিফর্ম পরিহিত সেবাকর্মী/ওয়ার্ড বয় হুইল চেয়ার ও ট্রলি বহন করবে। বহিরাগত কেউ বা টাকার বিনিময়ে ট্রলি বা হুইল চেয়ার বহন করতে পারবেনা।

আদেশে হাসপাতালকে দালালমুক্ত করতে, দালালের দৌরাত্ম্য বন্ধে প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়ার কথা বলা হয়।দালালদের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশনা দেয়া হয়।

কোনো সেবার জন্য নির্ধারিত ফি ব্যতীত বিধি বহির্ভূত বা অতিরিক্ত অর্থ আদায় বা বখশিশ নেয়া যাবেনা বলে আদেশে উল্লেখ করা হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশে এতদ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

ট্যাগ :

ডেঙ্গুতে মহেশখালীর কলেজ ছাত্রের মৃত্যু

সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইল চেয়ার,ট্রলি সরবরাহ এবং দালালের দৌরাত্ম বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০৩:৫২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬