ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান: মহেশখালীতে শহীদ তানভীরের কবরে শ্রদ্ধা নিবেদন পেকুয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড মেরিন ড্রাইভে ২ দফা পাহাড়ধস উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু কলাতলীতে পাহাড় ধসে ৫ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত : আহত ৩ মেরিন ড্রাইভে মিনিট্রাক উল্টে আহত ৮ জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভায় এমপি স্বপ্না- গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্র চর্চা হচ্ছে টেকনাফে র‍্যাবের অভিযান: অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের দুই বছর: শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না: প্রধানমন্ত্রী ১৯৭১’র মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের আর ২৪’র গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতা রক্ষার: প্রধানমন্ত্রী শহীদদের আকাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবে রূপ পায়নি : নাহিদ ইসলাম জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস
ঈদগড়ে সহিদুজ্জামান-

সকলকে তারুণ্যের সমাবেশে যোগ দেয়ার আহবান

ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান, এই জনপদের নন্দিত জননেতা। তাঁর মরহুম ভাই, সাবেক সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের এই দুনিয়া থেকে বিদায়ের পর এই অঞ্চলের মানুষের কাছে আপনজন হয়ে উঠেছেন ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান। শুক্রবার (০৯ মে) সকালে যখন তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পা রাখলেন তখনই বোঝা হয়ে গেছে, এই জনপদে কতটা জনপ্রিয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। তিনি মানুষের ভালোবাসায় সিক্ত হলেন, মানুষজন তাঁকে বুকে জড়িয়ে নিলেন, তিনিও ঈদগড়ের মানুষকে বুকে জড়িয়ে নেন। ঈদগড়ের মানুষের ভালোবাসা দেখে আপ্লুত হন কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান।

তিনি বলেন, কিছু রাজনৈতিক নেতা-কর্মীর হয়তো ব্যক্তিবাজি আছে, কিন্তু সাধারণ মানুষের সীমাবদ্ধতা নেই। তারা মানুষকে ভালোবাসতে জানেন। তাদের মাঝে প্রতিহিংসা নেই, ঈর্ষাকাতরতা নেই।

সহিদুজ্জামান বলেন, এই জনপদের মানুষ আমাকে ভালোবাসেন, আমিও তাদের ভালোবাসি। আমাদের মাঝে আত্মার সম্পর্ক। সেটা জীবন চলার পথে, সেটা রাজনীতির মাঠেও।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান শুক্রবার সারাদিন ঈদগড় ইউনিয়নে গণসংযোগ করেন। ওই সময় তিনি গ্রাম থেকে গ্রামে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। মানুষের জীবনযাপনের খোঁজখবর নেন। এলাকার মানুষও তাঁকে পেয়ে আপ্লুত হন। তাদের সমস্যা-সম্ভাবনার কথা তাঁকে শোনান।

তিনি চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দান থেকে শুরু হতে যাওয়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের সমাবেশে’ সকলকে অংশগ্রহণেরও আহবান জানান।

তিনি সারাদিন ইউনিয়নের ভোমরিয়াঘোনা, গজালিয়া, দুমছেকাটা, ঈদগড় বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি ঈদগড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

এসময় তাঁর সাথে ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুল আলম, রামু উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ সিকদার চেয়ারম্যান, রামু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকতার কামাল আজাদ, জেলা বিএনপির সদস্য জানে আলম, জেলা যুবদলের সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী, রশিদনগর ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ মেম্বার, আজিজ সিকদার ও নুরুল আবছার, ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হুদা, কক্সবাজার জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মো. আবুল কাউছাইন চৌধুরী, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিন, রাজারকুল ইউনিয়ন বিএনপি নেতা মো. বেলাল, ঈদগড় ইউনিয়নের যুবদল নেতা বোরহান উদ্দিন, ঈদগড় ইউনিয়ন বিএনপি নেতা ফরিদুল আলম প্রমূখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান: মহেশখালীতে শহীদ তানভীরের কবরে শ্রদ্ধা নিবেদন

ঈদগড়ে সহিদুজ্জামান-

সকলকে তারুণ্যের সমাবেশে যোগ দেয়ার আহবান

আপডেট সময় : ০৭:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫