ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু অপহরণের নাটক সাজিয়ে ২২ দিন আত্মগোপন : আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ঈদগাঁওয়ে অবৈধ বালুমহালে পৃথক অভিযান, তিনটি মেশিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি

লোহাগাড়ার শাহী দরবেশিয়া জামে মসজিদে চুরি: আইপিএসের ব্যাটারি ও দানবাক্সের টাকা নিয়ে গেল দুর্বৃত্তরা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার শাহী দরবেশিয়া জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মসজিদে প্রবেশ করে একটি আইপিএসের ব্যাটারি এবং দানবাক্সে থাকা নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।

ধারণা করা হচ্ছে সোমবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে মসজিদে এসে মুসল্লিরা দানবাক্স ভাঙা এবং আইপিএসের ব্যাটারি না দেখে বিষয়টি জানতে পারেন। পরে মসজিদ কর্তৃপক্ষ ঘটনাটি স্থানীয়দের অবহিত করেন।

মসজিদ কমিটির নুরুল আলম জানান , দুর্বৃত্তরা জানালার লোহার গ্রিল কেটে মসজিদের ভেতরে প্রবেশ করে। এরপর তারা আইপিএসের ব্যাটারি খুলে নিয়ে যায় এবং দানবাক্স ভেঙে ভেতরে থাকা নগদ টাকা চুরি করে পালিয়ে যায়।বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে ।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার নুর উদ্দিন বলেন,এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু

লোহাগাড়ার শাহী দরবেশিয়া জামে মসজিদে চুরি: আইপিএসের ব্যাটারি ও দানবাক্সের টাকা নিয়ে গেল দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৫:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬