ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শ্রবণপ্রতিবন্ধীর

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় মো. শাহাব উদ্দিন (৩৫) নামে এক শ্রবণপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন ওই এলাকার আব্দুস সোবহানের ছেলে। তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত শাহাব উদ্দিন রেল লাইনে গিয়েছিল। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ আমিরবাদ খৈয়ারকুল এলাকায় পৌছালে শাহাব উদ্দিনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় বাসিন্দা শাহাদত হোসেন বলেন, শাহাব উদ্দিন শ্রবণ ও বাকপ্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কখনো কারও কাছে হাত সাহায্য নিতো না। নিজের পরিশ্রমে উপার্জন করে পরিবারের দায়িত্ব পালন করতেন এবং স্বজনদের কাছে ছিলেন একমাত্র ভরসার জায়গা। তার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছে।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, রেললাইনে ধাক্কায় এক প্রতিবন্ধী যুবক নিহত হওয়ার খবর স্থানীয়দের কাছ থেকে পেয়েছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। দুপুরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে গেছে। দুর্ঘটনার বিষয়টি কক্সবাজার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শ্রবণপ্রতিবন্ধীর

আপডেট সময় : ০৫:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬