ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

লোহাগাড়ায় আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পরিদর্শন করবেন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শুক্রবার লোহাগাড়া উপজেলায় আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সফরকালে সকাল ১১ টা ১৫ মিনিটে অর্থমন্ত্রী উপজেলার আধুনগর ডলু খালের ভাঙ্গণ বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দ বলেন, অর্থমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত আধুনগর ইউনিয়নে ডলুখালের ভাঙ্গন এলাকা পরিদর্শন করবেন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি তাঁকে অবহিত করা হবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সরকারি সহায়তার বিষয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

লোহাগাড়া উপজেলা বিএনপির নেতারা বলেন, বন্যায় লোহাগাড়ার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থমন্ত্রীর এ সফরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ সরেজমিনে তুলে ধরা হবে। নেতৃবৃন্দ আশা করেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ভাঙা সড়ক ও বেড়িবাঁধ সংস্কার এবং প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়ে অর্থমন্ত্রী কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পরিদর্শন করবেন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা

আপডেট সময় : ০৪:২৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬