ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু অপহরণের নাটক সাজিয়ে ২২ দিন আত্মগোপন : আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ঈদগাঁওয়ে অবৈধ বালুমহালে পৃথক অভিযান, তিনটি মেশিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি

লামায় অবৈধ দুই ইটভাটায় অভিযান: জরিমানা ৫ লাখ টাকা

  • মো: ইমরান খান
  • আপডেট সময় : ০৭:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 233

বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন।

অভিযানকালে কেবিসি ও বিবিএম নামের দুইটি ইটভাটায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইটভাটাগুলো প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছিল। পাহাড় কেটে মাটি সংগ্রহ এবং বনের কাঠ ব্যবহার করে ইট তৈরি করছিলো। এছাড়া এসব ভাটার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলেও প্রমাণ পাওয়া যায়।

পরিবেশ সংরক্ষণ আইন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের সংশ্লিষ্ট ধারায় কেবিসি ইটভাটাকে ৩ লাখ টাকা এবং বিবিএম ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :

লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু

লামায় অবৈধ দুই ইটভাটায় অভিযান: জরিমানা ৫ লাখ টাকা

আপডেট সময় : ০৭:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬