ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বভ্রমণের স্বপ্ন ভেঙে দিল নৌকাডুবি, সন্তান হারিয়ে দেশে ফিরছে নিউজিল্যান্ডের সেই পরিবার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, গুলি ও ৩৬ হাজার ইয়াবাসহ টেকনাফের চালক গ্রেপ্তার এবার শীত দেরিতে, কমবে তীব্রতা আজ বিশ্ব ডাক দিবস  বিশ্ব ডিম দিবস আজ বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী তাজমিনের লাশ মিলল ধানক্ষেতে কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি রায়হান গ্রেফতার কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ

রোহিঙ্গাদের বৈধ সিম কার্ড বিতরণ কার্যক্রম শুরু

রোহিঙ্গাদের মধ্যে প্রথমবারের মতো বৈধ সিম কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এর মাধ্যমে অবৈধ সিম ব্যবহারের মাধ্যমে করা অপরাধ প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে উখিয়ার ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (RRRC) কার্যালয়ের পক্ষ থেকে ইউনাইটেড কাউন্সিল অব রোহাং (UCR)-এর নির্বাচিত সভাপতি ও নির্বাহী কমিটির সদস্যদের হাতে প্রথম বৈধ টেলিটক সিম কার্ড হস্তান্তর করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।

আরআরআরসি (RRRC)-এর তথ্যানুযায়ী, প্রথম পর্যায়ে শিবিরগুলিতে ১০,০০০ সিম কার্ড বিতরণ করা হবে এবং পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।

এসময় কমিশনার মিজানুর রহমান বলেন, “রোহিঙ্গাদের বর্তমানে ব্যবহৃত সব অবৈধ সিম কার্ড সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। কেবল বৈধ সিম কার্ড ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এটি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং অবৈধ সিম ব্যবহার করে পরিচালিত অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্বভ্রমণের স্বপ্ন ভেঙে দিল নৌকাডুবি, সন্তান হারিয়ে দেশে ফিরছে নিউজিল্যান্ডের সেই পরিবার

রোহিঙ্গাদের বৈধ সিম কার্ড বিতরণ কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৩:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫