ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের ৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭% রোহিঙ্গা: গবেষণা মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ

রামু ক্যান্টনমেন্ট কলেজের নাম পরিবর্তনে সরকারের অনুমোদন

কক্সবাজারের রামু উপজেলায় অবস্থিত রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তনে সরকারের অনুমোদন মিলেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির নতুন নাম হয়েছে ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’।

১৪ ডিসেম্বর (রোববার) বেসরকারি মাধ্যমিক-২ শাখার উপসচিব হুরে জান্নাতের সই করা স্মারকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের অধীন কক্সবাজার জেলার রামু উপজেলাধীন রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’ নামে নামকরণের বিষয়ে বিভাগীয় সম্মতি প্রদান করা হয়েছে।

এ সংক্রান্ত স্মারকের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান, শিক্ষা বিভাগের সচিব, অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২), ব্যানবেইসের মহাপরিচালক, জেলা প্রশাসক (কক্সবাজার), চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালকের দপ্তর, জেলা শিক্ষা কর্মকর্তা (কক্সবাজার)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে স্মারকের অনুলিপি পাঠানো হয়েছে।

নতুন নাম অনুযায়ী শিক্ষা বোর্ড, ব্যানবেইস, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নথি ও তথ্য হালনাগাদ করার উদ্যোগ নিতে বলা হয়েছে।

এর আগে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় কলেজটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিচালনা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ লেফটেন্যান্ট তানজিমের বীরত্বগাঁথা ও সাহসিকতার ইতিহাস সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়ার ডুলাহাজারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান চলাকালে সন্ত্রাসীদের হামলায় নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। তিনি দেশের জন্য কর্তব্য পালনের সময় শহীদ হন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ

রামু ক্যান্টনমেন্ট কলেজের নাম পরিবর্তনে সরকারের অনুমোদন

আপডেট সময় : ১১:৩২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫