ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজারকুল ইউনিয়নের মনসুর আলী স্কুলের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ওই যুবক নিহত হন।

নিহত যুবকের নাম মো. ইউনুস (২৪)। তিনি রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ফয়েজ আহমদের বড় ছেলে। পরিবার সূত্রে জানা যায়, ইউনুস এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অসাবধানবশত বা ট্রেনের গতি ভুলভাবে অনুমান করায় এ দুর্ঘটনা ঘটতে পারে। রাজারকুল ইউনিয়ন পরিষদের নারী সদস্য আলম শাইর ঘটনাটি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে রামু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:৪৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫