ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের

রামুতে চালকের আসনেই টমটম চালকের মৃত্যু

রামুতে চালকের আসনে বসা অবস্থায় এক টমটম চালকের মৃত্যু হয়েছে।

​চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকার একটি গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চালকের আসনেই তাকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। নিহত চালকের নাম আবু বক্কর ছিদ্দিক (৫২)। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরপাড়া গ্রামের মৃত মোক্তার আহমদের ছেলে।

​প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জোয়ারিয়ানালার গ্যাস পাম্পের সামনে মহাসড়কের পাশে টমটমটি দাঁড়ানো ছিল। দীর্ঘক্ষণ চালক সিটে অবচেতন হয়ে বসে থাকায় স্থানীয়রা এগিয়ে যান। এরপর তাকে উদ্ধার করে দ্রুত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​স্থানীয়দের প্রাথমিক ধারণা, চালকের আসনে বসেই যেকোনো সময় তিনি স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু

রামুতে চালকের আসনেই টমটম চালকের মৃত্যু

আপডেট সময় : ০৭:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬