ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু অপহরণের নাটক সাজিয়ে ২২ দিন আত্মগোপন : আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ঈদগাঁওয়ে অবৈধ বালুমহালে পৃথক অভিযান, তিনটি মেশিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি

রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • 316

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

এতে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন। তারা হলেন- সোহেল, রুবেল, খোরশেদ, ঈসমাইল ও সুমন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে। আহতরা সবাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতরা বুধবার রাত ১০টার দিকে বিএনপির একটি সভা শেষে ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়ন থেকে পাঁচজন গুলিবিদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাউজান থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, সন্ত্রাসীরা গুলি করেছে শুনে ঘটনাস্থলে গেছেন ওসি স্যার। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুলির কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :

লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু

রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

আপডেট সময় : ০১:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫