ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরামের আবেদনে সাড়া: চৌফলদন্ডিকে সিটি করপোরেশনভুক্ত করতে চিঠি যুবনেতা কুতুব উদ্দিনের মা আর নেই : জানাজা বাদ জুমা বায়তুশ শরফে লোহাগাড়ায় মুখোশধারী ডাকাতের হানা, এক রাতেই পাঁচ ভাইয়ের ঘরে সর্বস্ব লুট নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের মিছিল: মোনাফসহ ১৩ জনের নামে মামলা পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সিগারেটের দাম বাড়ল, প্রজ্ঞাপন জারি বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, পাঁচ বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার মহেশখালীতে চোর সন্দেহে পিটিয়ে ফয়সাল হত্যার ঘটনায় আটক-১ সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ইয়াবাসহ আহ্বায়ক মনির আলম আটকের জের, টেকনাফ পৌর কৃষকদলের কমিটি বিলুপ্ত

মেসিকে সম্মান জানিয়ে আর্জেন্টিনাকে বিদায়ের স্বপ্ন কেপ ভার্দের

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের পথচলাটা যেন রূপকথার গল্প। স্পেন ও উরুগুয়ের মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন থাকা কঠিন গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে আফ্রিকার ছোট্ট এই দ্বীপরাষ্ট্র। তবে তাদের স্বপ্ন এখানেই থেমে নেই। এবার লক্ষ্য বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে আরও বড় এক ইতিহাস লেখা।

আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লিওনেল মেসিদের মুখোমুখি হবে কেপ ভার্দে। প্রায় পাঁচ লাখ মানুষের দেশটির ফুটবল ইতিহাসে এটিই সবচেয়ে বড় ম্যাচ। কিন্তু সেই ম্যাচকে ঘিরে ভয় বা চাপের কোনো ছাপ নেই দলটির শিবিরে। বরং আত্মবিশ্বাসে ভরপুর দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস।

তবে মাঠে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখলেও, লিওনেল মেসির প্রতি নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে ভোলেনি কেপ ভার্দে। ম্যাচের আগে দেশটির ফুটবল ফেডারেশন মেসির হাতে তুলে দেবে একটি বিশেষ স্মারক জার্সি। সেখানে থাকবে তার নাম এবং বিখ্যাত ১০ নম্বর।

১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর আন্তর্জাতিক ফুটবলে ধীরে ধীরে নিজেদের পরিচিতি তৈরি করেছে কেপ ভার্দে। নিজেদের অভিষেক বিশ্বকাপেই শেষ বত্রিশে উঠে ইতোমধ্যেই দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছে তারা। তবে প্রেসিডেন্ট নেভেসের ভাষায়, তাদের যাত্রা এখানেই শেষ হওয়ার নয়।

রূপকথার এই যাত্রায় কেপ ভার্দে ইতোমধ্যেই বিশ্বকে চমকে দিয়েছে। এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির প্রতি অগাধ শ্রদ্ধা রেখেও মাঠে জয়ের বিশ্বাসে অটল আফ্রিকার ‘ব্লু শার্কস’রা। এখন দেখার বিষয়, সেই আত্মবিশ্বাস নতুন কোনো ইতিহাস লিখতে পারে কি না।

সূত্র: সমকাল
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরামের আবেদনে সাড়া: চৌফলদন্ডিকে সিটি করপোরেশনভুক্ত করতে চিঠি

মেসিকে সম্মান জানিয়ে আর্জেন্টিনাকে বিদায়ের স্বপ্ন কেপ ভার্দের

আপডেট সময় : ০২:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬