ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

মেক্সিকোতে তিন বাহনের সংঘর্ষ, নিহত ২১

টিটিএন ডেস্ক:

মেক্সিকোর মধ্যাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।

বিবিসি লিখেছে, বুধবার সকালে পুয়েব্লা রাজ্যের কুয়াকনোপালান ও ওয়াহাকা মহাসড়কে তিনটি বাহনের সংঘর্ষ ঘটে বলে স্থানীয় সরকার কর্মকর্তা স্যামুয়েল অ্যাগুইলার পালা জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরও তিনজন মারা যান।

পালা এক্স পোস্টে লিখেছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি ট্যাংকার ট্রাক, একটি বাস ও একটি ভ্যানের মধ্যে ওই সংঘর্ষ ঘটে।

মেক্সিকান সংবাদপত্র লা জোরনাডা জানায়, সিমেন্টবাহী ট্রাক একটি ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।

বিপরীত লেনে যাওয়ার সময় ট্রাকটির সঙ্গে একটি বাসের ধাক্কা লাগে, তারপর একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি নিচের খাদে পড়ে গেলে তাতে আগুন ধরে যায়। স্থানীয় এক সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, খাদ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে এবং রাস্তার রেলিংয়ের একটি বড় অংশ চুরমার হয়ে গেছে। তবে এই ভিডিওর সত্যতা বিবিসি যাচাই করতে পারেনি।

বিবিসি লিখেছে, সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোর মহাসড়কে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ মেক্সিকোর তাবাস্কোতে এক বাস দুর্ঘটনায় কয়েক ডজন মানুষ মারা যান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ

মেক্সিকোতে তিন বাহনের সংঘর্ষ, নিহত ২১

আপডেট সময় : ১১:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫