ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
  এবার শুঁটকিতে মিলল মাইক্রোপ্লাস্টিক, যেসব মাছে বেশি পটিয়ায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা

জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

কক্সবাজারে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলা স্বাস্থ্য বিভাগ কাল থেকে হামের টিকাদান কর্মসূচী শুরু করতে যাচ্ছে রোববার। ৬ মাস থেকে ৫ বছর বয়সের সব শিশুকে এই কর্মসূচীর আওতায় আনা হবে বলে জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, দেশের ১৮ জেলার ৩০টি উচ্চ ঝুঁকির উপজেলা ও পৌর এলাকায় জরুরি হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। যারমধ্যে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন এবং মহেশখালী উপজেলার হোয়ানক ও বড় মহেশখালী ইউনিয়ন হামের উচ্চ সংক্রমণ এলাকায় অন্তর্ভুক্ত। জেলা সদর হাসপাতালে ভর্তি রোগীদের অধিকাংশই এই অঞ্চলগুলোর বাসিন্দা।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে স্বাস্থ্য অধিদপ্তর কক্সবাজারের এই তিনটি ইউনিয়ন এবং শহরের একটি বৃহত্তর এলাকায় টিকাদান কর্মসূচী শুরু করবে। জেলা স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যেই রোববার থেকে টিকাদানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া টিকা দান কর্মসূচী পরিদর্শন ও করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০ টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার

আপডেট সময় : ০৯:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬