ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ১২:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • 421

মিয়ানমারের অভ্যন্তরে দেশটির দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা সংঘাতের জেরে আসা গুলিতে টেকনাফের হোয়াইক্যংয়ে গুলিবিদ্ধ হয়ে এক শিশু গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত আফনান ওরফে পুতুনি (১২) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে, সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

প্রথমে পুলিশের পক্ষে ‘ শিশুটি মারা গেছে ‘ বলা হলেও দুপুর আড়াইটায় গণমাধ্যমকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘ প্রথম উদ্ধুদ্ধ পরিস্থিতিতে সবাই মনে করেছে শিশুটা মারা গেছে, কিন্তু তা সঠিক নয়। কুতুপালং হাসপাতাল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজারে প্রেরণ করা হয় এখন সেখান থেকে চট্টগ্রাম পাঠানো হয়েছে তবে অবস্থা আশংকাজনক। ‘

আফনানের বাবা জসিম বলেন, ‘ আমার মেয়েটা নাস্তা দিতে গিয়েছিলো দোকানে, হঠাৎ তার কানে গুলি এসে লাগে। পরে হাসপাতালে নিয়ে গেছে লোকজন, জানিনা কি অবস্থায় আছে সে। এখন পুলিশ জানালো তাকে চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে।’

এদিকে ওপারে সংঘাতের জেরে এপারে সীমান্তে অবস্থান করা মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর ৫২ সদস্য কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘বিজিবি ও পুলিশ ওপারের বিদ্রোহীদের আটক করে, বর্তমানে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

শিশু আফনান গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাস্তায় এসে বিক্ষোভ করে স্থানীয় জনতা, করা হয় মহাসড়ক অবরোধ।  পরে সেনাবাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ওপারে দুটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। গোলাগুলি ও সংঘাতের কারণে আতংকে রয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

আপডেট সময় : ১২:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬