ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

মিয়ানমারে পাচারকালে ২ বোটভর্তি সিমেন্টসহ ১৯ জনকে আটক করেছে নৌবাহিনী

সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় দুটি ইঞ্জিনচালিত বোট এবং ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

​বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ এই বিশেষ অভিযান পরিচালনা করে।
​
​নৌবাহিনী সূত্রে জানা গেছে, সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পণ্য পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। অভিযান চলাকালীন সেন্টমার্টিন বাতিঘর থেকে প্রায় ৩৮ মাইল দূরে দুটি সন্দেহজনক বোট দেখতে পায় নৌবাহিনী। বোট দুটিকে থামার সংকেত দেওয়া হলেও তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি সীমান্ত’ ও ‘এফবি সুরভি’ নামক বোট দুটিকে আটক করা হয়।

এসময় তল্লাশি চালিয়ে বোট দুটি থেকে ১১৪০ বস্তা সিমেন্ট, ​২৫০ কেজি ডাল ও ছোলা, ১৬০ কেজি আদা,৩৬০ বোতল এনার্জি ড্রিংক জব্দ করা হয়।

​জব্দকৃত মালামাল এবং আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

মিয়ানমারে পাচারকালে ২ বোটভর্তি সিমেন্টসহ ১৯ জনকে আটক করেছে নৌবাহিনী

আপডেট সময় : ১০:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬