ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

মাসুদ হত্যা: জাহেদ ও সাকিবকে খুঁজছে পুলিশ,টিটিএনের সংবাদের সূত্র ধরে মেহেদী আটক

  • তানভীর শিপু
  • আপডেট সময় : ১১:৫৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • 1030

লাইট হাউজের মাসুদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টিটিএনে প্রকাশিত সংবাদের সূত্র ধরে মেহেদী নামের এক যুবককে আটক করেছে জেলা পুলিশ।

“তিন ভাই মিলে হত্যা করলো লাইটহাউজের মাসুদকে”—শিরোনামে টিটিএনে প্রকাশিত সংবাদের প্রতিবেদনে মেহেদীসহ লাইটহাউজ এলাকার বাদশা মিয়ার তিন সন্তান মাসুদ হত্যায় জড়িত বলে উল্লেখ করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান,এই ঘটনায় এখনো মামলা হয়নি তবে, এই ঘটনায় অভিযুক্ত  মেহেদিকে আটক করে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।নিহতের পরিবার তার নাম  উল্লেখ করলে সে এই মামলায় অন্তর্ভূক্ত হবে।এছাড়া হত্যাকান্ড নিয়ে জেলা পুলিশ কাজ করছে।

জানা গেছে,খালেদ মাসুদ কে হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে তার ভাই খালেদ মোর্শেদ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে শহরের লাইটহাউজ এলাকায় খালেদ মাসুদকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সোমাবার সকালে ১০ টা ৪৫ মিনিটে নিহত মাসুদের মরদেহ চট্টগ্রাম থেকে সদর হসপাতালের মর্গে আনা হয় এবং ময়নাতদন্ত শেষে মরদেহ লাইট হাউজ এলাকায় নিয়ে গেলে শোকাবহ পরিবেশ তৈরী হয়। বাদ মাগরিব বাহারছড়া গোলচত্বরসংলগ্ন জামে মসজিদে মাসুদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাহারছড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নিহত খালেদ মাসুদের বয়স ছিল ৩৮ বছর। তিনি ছিলেন এক সন্তানের জনক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

মাসুদ হত্যা: জাহেদ ও সাকিবকে খুঁজছে পুলিশ,টিটিএনের সংবাদের সূত্র ধরে মেহেদী আটক

আপডেট সময় : ১১:৫৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫