ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

মারা গেছে লাইট হাউজের মাসুদ, মরদেহ আনা হচ্ছে কক্সবাজার

ছুরিকাঘাতে আহত শহরের লাইট হাউজ এলাকার খালেদ মাসুদ মারা গেছে। রবিবার দিবাগত রাত ১ টা ৫০ মিনিটে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা খালেদ মাসুদ কে মৃত ঘোষনা করে চিকিৎসক। মাসুদের ভাই খালেদ মোরশেদ জানিয়েছেন রবিবার রাতে এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকদের একটি বোর্ডের বৈঠক শেষে সর্বশেষ করনীয় নির্ধারন করে স্বল্পকালীন চিকিৎসা দেয়, এতে কোনো ইতিবাচক পরিবর্তন না আসায় লাইফ সাপোর্ট খুলে মাসুদ কে মৃত ঘোষনা করে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে লাইট হাউজ এলাকায় স্থানীয় বাদশা মিয়ার ছেলে জাহেদ ও তার দুই ভাইসহ কয়েকজন মিলে ছুরিকাঘাত করে মাসুদ কে। প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি আশংকাজনক হওয়ায় তাকে চমেকে প্রেরণ করা হলে সেখানেই আশাব্যঞ্জক চিকিৎসা না পাওয়ায় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে ৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর রবিবার দিবাগত রাত ১ টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষনা করা হয়।
লাইট হাউজ এলাকার নজরুল ইসলামের ছেলে ৩৮ বছর বয়সী খালেদ মাসুদ এক সন্তানের জনক।

শেষ খবর পাওয়া পর্যন্ত মাসুদের মরদেহ নিয়ে সোমবার সকাল ৮ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেবেন বলে জানিয়েছেন তার ভাই খালেদ মোর্শেদ। কক্সবাজার পৌঁছে লাশ মর্গে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্যে, তার পারিবারিক সিদ্ধান্তক্রমে জানাজার নামাজের স্থান ও সময় জানানো হবে বলে তিনি জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

মারা গেছে লাইট হাউজের মাসুদ, মরদেহ আনা হচ্ছে কক্সবাজার

আপডেট সময় : ০২:৪৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫