ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

মামলার আসামী করা দুবাইয়ে অবস্থান করা মিল্কীর প্রতিবাদ

আমি বদরুল হাসান মিলকি। পর্যটন নগরী কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে আমার যথেষ্ট অবদান রয়েছে। আমার ব্যবসায়িক জীবনে কোন কলঙ্কের দাগ নেই। এই ৩০ বছর ব্যবসায়িক জীবনে থানায় কোনদিন একটা জিডিও হয়নি। আজকে সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট মামলার আসামি হলাম। আমার কলাতলীতে এত হোটেল থাকতে অন্য মানুষের হোটেল দখল করতে হবে-এটা হতে পারে না। নিজের রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে দুবাইতে 2019 সাল থেকে দীর্ঘদিন রেমিটেন্স যোদ্ধা হিসাবে অবদান রেখে আসছি। উল্লেখিত ঘটনার যদি ১% ও যদি সত্যতা পাওয়া যায়, তাহলে আমার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত ১৭ আগস্ট কক্সবাজার সদর থানায় দায়ের করা একটি মামলায় আমাকে আসামী করা হয়েছে। অথচ আমি বর্তমানে ব্যবসায়িক কাজে দুবাইতে অবস্থান করছি। এটি অত্যন্ত জঘন্য ও অভিসন্ধিমূলক এবং ষড়যন্ত্র।

আমি চ্যালেঞ্জ করে বলছি, কি ঘটনা ঘটেছে, আদৌ ঘটেছে কিনা বা কারা ঘটিয়েছে আমি কোনো রকম ওয়াকিবহাল নই। মামলা দায়েরের পর দেশে খবর নিয়ে জেনেছি, পূর্ব শত্রুতার জের ধরে সম্পূর্ণ পরিকল্পিতভাবে মামলাটি দায়ের করা হয়েছে। মূলত গর্জনিয়ার রশিদ নামে এক ব্যক্তির সাথে ছাত্রনেতা আল আমিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহারে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মনগড়া ও গভীর ষড়যন্ত্রমূলক। ছাত্রনেতা আল আমিন কর্তৃক যে দোকান দখল ও ফ্ল্যাট দখলের অভিযোগ করে রশিদ মামলাটি করেছে, তাতে রশিদের কোনো ধরণের স্বত্ব নেই। ১০ বছরের বেশি সময় ওই দোকান ও ফ্ল্যাট ভাড়া ও ক্রয়মূলে এসব ফ্ল্যাট ও দোকান নিয়ে আল আমিন সুনামের সাথে ব্যবসা করে আসছে- এটা দিবালোকের মতো স্পষ্ট, এতে বিন্দুমাত্র মিথ্যা নেই।

কিন্তু দুঃখজনক ঘটনা হলো, আল আমিনের সাথে আমার ব্যবসায়িক লেনদেন থাকা এবং আমার পূর্বশত্রুদের সাথে যোগসাজশ করে আমাকে এই মিথ্যা মামলায় ৩নং আসামী করা হয়েছে। থানা পুলিশ কোনো রকম তদন্ত না করে রাতের আঁধারে এই মিথ্যা ও পরিকল্পিত মামলাটি দায়ের করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আল আমিন কক্সবাজার প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে আমার বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেছেন, তার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক থাকার কারণে আমাকে মামলায় আসামী করা হয়েছে- এটাই আসল সত্য।

এই মিথ্যা মামলার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সঠিক তদন্ত করে প্রকৃত সত্য ও ঘটনা উদ্ঘাটন করার জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
আমি প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করব, ঘটনার সত্যতা যাচাইপূর্বক সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনাদের প্রতি আমার আকুল আবেদন রইল। আপনাদের সত্য লেখনীর মাধ্যমে সত্য বেরিয়ে আসবে।

প্রতিবাদকারী
বদরুল হাসান মিলকি
বিশিষ্ট পর্যটন উদ্যোক্তা, কক্সবাজার

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

মামলার আসামী করা দুবাইয়ে অবস্থান করা মিল্কীর প্রতিবাদ

আপডেট সময় : ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬