ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে মাছবোঝাই পিকআপে ১ লাখ ৭২ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক নিষেধাজ্ঞায় বিপাকে জেলেরা, এক মাস পেছানোর দাবি ৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: ঢাকায় আটক চকরিয়ার আবু তৈয়ব পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া দেয়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে স্মারকলিপি তামাক ছেড়ে বাদাম চাষে ঝুঁকছে চকরিয়ার কৃষকেরা: হচ্ছে লাভবান ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ: নিষেধাজ্ঞা বাস্তবায়নে সভা সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী- হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে কোনো সংশোধনী ছাড়াই সংসদে ৮ বিল পাস পেশায় রাজমিস্ত্রি তিনি, এএসপি পরিচয়ে করেন প্রেম ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

মাছবোঝাই পিকআপে ১ লাখ ৭২ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

কক্সবাজারের টেকনাফে মাছবোঝাই একটি মিনি পিকআপ থেকে ১ লাখ ৭২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বুধবার (৮ এপ্রিল) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপ চেকপোস্টে পৌঁছালে সদস্যরা তল্লাশি চালান। একপর্যায়ে মাছের ড্রামের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ২০টি পোটলা থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক মো. ফিরোজ (৩৫) ও হেলপার মো. ফয়সালকে (২০) আটক করা হয়। তাঁদের কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করা হয়েছে। ফিরোজ টেকনাফের নতুন পল্লান পাড়া এলাকার বাসিন্দা এবং ফয়সাল নাইটংপাড়া গ্রামের বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম নিশ্চিত করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে ইয়াবাগুলো টেকনাফের লামা বাজার এলাকা থেকে সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় নেওয়া হচ্ছিল।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেছেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে

মাছবোঝাই পিকআপে ১ লাখ ৭২ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

আপডেট সময় : ১২:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬