ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

মহেশখালীতে বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী দুই হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি অহিদুল গ্রেপ্তার 

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে পৃথক দুইটি হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি অহিদুল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে তিনি ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বলে একাধিক সূত্র জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোজাহেরের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অহিদুল কবির ধলঘাটা ইউনিয়নের মুহুরিঘোনা এলাকার আলী হোছাইনের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, আতাহার ইকবাল দাদুলকে হত্যা চেষ্টা মামলায় (জিআর নং-১৬/২০২৫, তারিখ: ১৪ মে ২০২৫) তিনি ১৪ নম্বর এবং ইকবাল হোসাইনকে হত্যা চেষ্টা মামলায় (জিআর নং-২৪/২০২৬, তারিখ: ৭ মে ২০২৬) ৮ নম্বর আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

স্থানীয় সূত্রগুলোর দাবি, অহিদুল কবির দীর্ঘদিন ধরে বাচ্চুর অনুসারী হিসেবে এলাকায় সক্রিয় ছিলেন। মহেশখালীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলতান বলেন, “গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে জেনেছি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ আগস্ট মহেশখালীর মুহুরিঘোনা এলাকা থেকে নৌবাহিনীর অভিযানে ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু অস্ত্রসহ গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়া অহিদুল কবির বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

মহেশখালীতে বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী দুই হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি অহিদুল গ্রেপ্তার 

আপডেট সময় : ০৩:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬