ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার রামুতে উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উচ্ছেদ অভিযান জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মেরিন ড্রাইভের পাটোয়ারটেকে রিসোর্টে আ’গু’ন, নি’হত ৫ কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ প্রথমবারের মতো স্থানীয় ভিসি পেল সিবিআইইউ : দায়িত্ব নিলেন ড. মোকতার আহমেদ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

মহেশখালীতে গেম খেলতে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

কক্সবাজারের মহেশখালীতে মোবাইল গেম খেলতে না দেওয়ায় মোরশেদুল ইসলাম (১২) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাদেকের কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোরশেদুল ওই এলাকার মোক্তার আহমদের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রাতে মোরশেদুল তার মায়ের কাছে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলার জন্য মোবাইল চায়। কিন্তু তার মা মোবাইল দিতে রাজি না হলে সে অভিমান করে নিজ ঘরে চলে যায়। সেহরির সময়ও ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের মতে, মোরশেদুল নিয়মিত অনলাইন গেম খেলত। তবে গেম খেলতে না দেওয়ায় তার আত্মহত্যার ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন

মহেশখালীতে গেম খেলতে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

আপডেট সময় : ০৯:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫